Saturday, 14 May 2011

জৈব সার

জৈব সার

জৈব সার কাকে বলে

জৈবসার কোনগুলি

জৈব সারের মধ্যে কি কি আছে

জৈবসার কি উপকার করে

জৈব সার প্রয়োগের পদ্ধতি

                                                                                 

জৈব সার কাকে বলে

গাছপালা, পশুপক্ষীর রেচন পদার্থ ও দেহাংশ দিয়ে যে সার তৈরী হয় তাকে বলে জৈবসার।

জৈবসার কোন গুলি

গোবরসার, কম্পোষ্ট সার, খইল, হাড়গুড়ো, পোন্টলিটার, কাঠেরছাই প্রভৃতি খুবই পরিচিত জৈবসার।  ধৈঞ্চা সবুজ সারও একটি   উত্‍কৃষ্ট জৈবসার।

                                                                                 

জৈব সারের মধ্যে কি কি আছে

গাছের বেড়ে ওঠার জন্য ১৬ টি মৌলিক উপাদান দরকার।  গাছ কার্বণ, হাইড্রোজেন ও অক্সিজেন পায় বাতাস ও জল থেকে। বাকী ১৩ টি উপাদান  সংগ্রহ করে মাটি থেকে। তারমধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ হল মুখ্য উপাদান। ক্যালসিয়াম,  ম্যাগনেসিয়াম ও সালফার হল গৌন খাদ্য উপাদান। আর বোরন, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম ও ক্লোরিণ এই সাতটি হল অণু খাদ্য। জৈব সারে উদ্ভিদখাদ্যের প্রতিটিই কম বেশী থাকে। জৈবসার প্রয়োগের পর পচে গেলে গাছ মাটি থেকে ঐ সকল খাদ্য উপাদান গ্রহন করে।

                                                                                 

জৈবসার কি উপকার করে

ক)  গাছকে সব প্রকার খাদ্য যোগায়।  

খ)  মাটির তাপমাত্রা বাড়ায়।

গ)  মাটির গঠন ও গ্রহনের উন্নতি করে।

ঘ)  মৃত্তিকাস্থিত   জীবাণুগুলোর বংশবৃদ্ধি ও কার্যকারিতা বাড়ায়।

ঙ) মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়।

চ) রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়।

ছ) মাটির মধ্যে বায়ু চলাচলের সাহায্য করে।

জ) মাটির অম্লত্ব, ক্ষারত্ব ও লবণাক্ত সংশোধনে বিশেষ ভূমিকা নেয়।

                                                                                 

জৈব সার প্রয়োগের পদ্ধতি

১) ফসল বোনা বা চারা রোপণের ১৫-২০ দিন আগে প্রথম লাঙ্গল জমিতে প্রয়োগ করতে হবে।

২) মাটিতে প্রয়োগের সময় জমিতে রস থাকা দরকার।

৩)  মাদা ফসলে জৈবসার মাদাতে দিতে হবে।

৪)  জমিতে জৈব সার ভাল করে সমানভাবে মিশিয়ে দিতে হবে।

কোন ফসলের কি পরিমাণ জৈব সার :- (প্রতি ডেসিমেলে যে কোন একটি)

ফসলের নাম

গোবরসার বা কম্পোষ্ট

খইল

পোন্ট্রী লিটার

 হাড়গুঁড়ো

আলু, সব্জী

 ৩০ কেজি

 ৩ কেজি

১৫ কেজি

২ কেজি

ধান ও অন্যান্য

 ২০ কেজি

 ২ কেজি

 ১০ কেজি

১.৫ কেজি

 জৈবসারে উদ্ভিদ খাদ্যের পরিমাণ:-

 

প্রধান খাদ্য (শতকরা পরিমান)

অনুখাদ্য  পি.পি. এম হিসাবে

সারের নাম

নাইট্রোজেন

ফসফেট

পটাশ

জিঙ্ক

ম্যাঙ্গানিজ

বোরণ

তামা

গোবর সার

০.৫

০.৩

০.৫

২৪০

২০০

১৭

১০

কম্পোষ্ট

০.৫

০.৫

০.৫

১০

১২৪০

 ৫

৫০০

খইল (সরিষা,নিম, করঞ্জা)

৫.০

১.৫

১.৫

৪০০

৩০০

২২

৭৫

হাড়গুঁড়ো

৩.০

২০.০

৯.৫

৬৫০

৫০০

৭১৫

২৭০

পোল্ট্রী লিটার

১.০

১.৪

০.৮

২৭০

২৫০

৩০

১৮০

গোমুত্র

১.২

০.১

১.৩

--

--

--

--

ধৈঞ্চা

০.৬

০.১

০.২

৫০

১৮০

১০

১২০

পি.পি.এম  =  পাটস পার মিলিয়ন (দশ লক্ষের মধ্যে যত ভাগ)   গোবর সার ও কম্পোষ্ট সার তৈরীর জন্য সার গর্ত-

ক) কাঁচা সার গর্ত - ১০ ফুট × ৫ ফুট × ৩ ফুট  মাপের একটি আয়তকার  গর্ত খুঁড়ে তার তলদেশ পিটনা দিয়ে পিটিয়ে শক্ত করতে হবে ও গর্তের দেওয়ালগুলোতে মাটি গোবরের প্রলেপ দিতে হবে। গর্তের তলদেশে ৩ ইঞ্চি পুরু করে ছাই বা খড় বিছিয়ে দিতে হবে।

খ) পাকা সার গর্ত-  ১০ ফুট × ৫ ফুট × ৪ ফুট  মাপের। 

No comments:

Post a Comment